Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ১৯ মে ২০২৫

আমীর খসরুর প্রশ্ন 

‘আগস্ট-অক্টোবরে নির্বাচন সম্ভব, ডিসেম্বরে কেনো অপেক্ষা?’

‘আগস্ট-অক্টোবরে নির্বাচন সম্ভব, ডিসেম্বরে কেনো অপেক্ষা?’
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো যৌক্তিকতা নেই। তিনি মনে করেন, নির্বাচন আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে করাই সম্ভব।

রোববার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন নিয়ে যত বিলম্ব হচ্ছে, ততই মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। জনগণ বিভ্রান্ত হয়ে পড়ছে এবং রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

তিনি বলেন, যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে, তা প্রকাশে একদিনও লাগে না। কয়েক ঘণ্টার মধ্যেই সব প্রস্তুত করা যায়। ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার করিডোর, বিনিয়োগ সম্মেলন এবং চট্টগ্রাম বন্দরের মতো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে, যা তাদের কাজ নয়। এসব কাজের পেছনে তাদের উদ্দেশ্য কী, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

আমীর খসরু বলেন, যারা জনগণের রাজনীতি করেন, তাদের কোনও দায়িত্ব দেয়া হচ্ছে না। বরং হঠাৎ কিছু ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচ্ছেন। তাদের পরিচয় কী, কে তাদের এ ক্ষমতা দিয়েছে—এ প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, সংস্কারের নামে কেউ যেনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন না করে। সংস্কার হবে জনগণের ইচ্ছা অনুযায়ী, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। তিনি নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বে সীমাবদ্ধ থাকার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা