Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৯ জুন ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেন 

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেন 
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৩৯) তিনি ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত প্রায় পৌনে ৩টায় বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি এবার কোনো ধরনের প্রটোকল নেননি; সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন।

ফ্লাইট থেকে নামার সময় হুইলচেয়ারে বসা আবদুল হামিদকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিলো। তার মুখে ছিলো মাস্ক, পরনে ছিলো শার্ট ও লুঙ্গি। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

গত ৮ মে দিবাগত রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (টিজি ৩৪০) ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সে সময় তার বিদেশ যাত্রার খবর প্রকাশ হলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যান। তবে সে সময় আবদুল হামিদ দেশে অবস্থান করছিলেন। প্রায় ৯ মাস পর তিনি চিকিৎসার জন্য ব্যাংকক যান।

এদিকে, আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্যও সামনে এসেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত