Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২৩ মে ২০২৫

সর্বদলীয় বৈঠক ডাকুন: প্রধান উপদেষ্টাকে জামায়াত আমির

সর্বদলীয় বৈঠক ডাকুন: প্রধান উপদেষ্টাকে জামায়াত আমির
ফাইল ছবি

দেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা থেকে উত্তরণের লক্ষ্যে সর্বদলীয় বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন তিনি এবং সেখান থেকেই এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের উদ্দেশে জামায়াত আমির বলেন, দেশের এ সংকটময় মুহূর্তে সংলাপ ও সর্বদলীয় আলোচনা ছাড়া উত্তরণের অন্য পথ নেই। তাই প্রধান উপদেষ্টা হিসেবে আপনার উচিত জাতির বৃহত্তর স্বার্থে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করা।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। বৈঠকে সার্বিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানানো হয়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে চলমান উত্তেজনা, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিভিন্ন দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার সংলাপ ও আলোচনার তাগিদ দেয়া হচ্ছে।

জামায়াত আমিরের এ আহ্বান সরকারপন্থী ও বিরোধী উভয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ তৈরির একটি কৌশলগত চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশেষত সেনানিবাসে আশ্রিত রাজনৈতিক নেতাদের তালিকা প্রকাশ, কয়েকজন বিচারকের নিরাপত্তাজনিত আশঙ্কা এবং প্রশাসনে চলমান রদবদলের মধ্যে এ সংলাপ আহ্বান একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার