Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে জামায়াত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে জামায়াত
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামি চলমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য সময় চেয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সূত্র জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টায় দলটিকে সাক্ষাতের সময় দেয়া হয়েছে।

জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, আমরা চলমান বিষয় নিয়ে আলাপের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছি। দেশের স্থিতিশীলতা, শান্তিপূর্ণ নির্বাচন এবং রাজনৈতিক অচলাবস্থার অবসান নিয়েই আমাদের আলোচনার মূল বিষয় হবে।

তাহের আরও বলেন,আমরা মনে করি, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনও সমাধান নয়। বরং তার নেতৃত্বেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বলেন, বর্তমান অনিশ্চয়তা নিরসনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠক জরুরি হয়ে পড়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান বের করতে হবে।

বিশ্লেষকদের মতে, জামায়াতের এ কৌশল একদিকে তাদেরকে মূলধারার আলোচনায় ফেরানোর প্রয়াস, অন্যদিকে ড. ইউনূসের অবস্থানকে সমর্থন জানিয়ে রাজনীতিতে একধরনের ভারসাম্য তৈরি করতেও ভূমিকা রাখছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!