Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ১৫ জুলাই ২০২৫

দুর্নীতি-চাঁদাবাজির পাহারায় এখন নতুন দল: নাহিদ ইসলাম

দুর্নীতি-চাঁদাবাজির পাহারায় এখন নতুন দল: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের সংস্কৃতি আগের একটি দলের হাত থেকে এখন আরেকটি দলের হাতে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিতো। এখন সে চাঁদাবাজি টিকিয়ে রাখছে আরেকটি দল। আমরা শুধু শেখ হাসিনার পতন নয়, এ দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজির গোটা মাফিয়া কাঠামোর পতন চেয়েছি।

এর আগে সকাল ১১টায় শহরের বিভিন্ন সড়কে পথযাত্রা করে এনসিপির নেতা-কর্মীরা। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শাহিন ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

গণ-অভ্যুত্থানের পথেই পরিবর্তন সম্ভব

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লড়াইয়ে আমরা নেমেছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে সে ব্যবস্থার অবসান চেয়েছিলাম। কিন্তু শাসকগোষ্ঠী কখনোই চায়নি আমরা দাঁড়াই। সে সময় থেকেই আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, মুজিববাদ রাষ্ট্রে বিভাজনের রেখা তৈরি করেছে। আজ সে মুজিববাদের নতুন পাহারাদারও তৈরি হয়েছে। তাদের প্রতিহত করতে হবে। আমরা ঐক্যের কথা বলি, কিন্তু যারা গণ-অভ্যুত্থানের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।

৩ আগস্টের প্রস্তুতি, ফের ইশতেহার ঘোষণা

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পথসভায় বলেন, গত বছরের ৩ আগস্ট আমরা যে শহীদ মিনারে হাসিনা পতনের ইশতেহার দিয়েছিলাম, এবার সে দিনই হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার নতুন ইশতেহার ঘোষণা। সামনে আরও কঠিন লড়াই, আর সে লড়াইয়ে বাধা আসলে রুখেই দাঁড়াতে হবে।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে সে লড়াইয়ের মাঠে আবার দেখা হবে।

এনসিপি সূত্র জানায়, রোববার রাতে নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা পটুয়াখালীতে পৌঁছান এবং সার্কিট হাউসে রাত যাপন করেন। সকালে পথযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসভা।

নেতাদের ভাষ্য অনুযায়ী, এনসিপি তাদের আন্দোলনের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, যার লক্ষ্য নতুন রাজনৈতিক কাঠামো ও শাসন সংস্কৃতি প্রতিষ্ঠা।

সবার দেশে/এফও

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত