Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৩ জুলাই ২০২৫

তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাসী নয়: নাহিদ ইসলাম

তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাসী নয়: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ তরুণ প্রজন্ম আর আগের মতো দলীয় বন্দোবস্ত বা নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না। আমরা কারও বিরুদ্ধে নই, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে— মাফিয়া, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

শনিবার (১২ জুলাই) বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি।

রাষ্ট্র পুনর্গঠন ও জুলাই সনদের বাস্তবায়ন জরুরি

নাহিদ ইসলাম বলেন, আমরা গণঅভ্যুত্থান করেছিলাম, কারণ দেশে একদল দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেট রাষ্ট্রকে জিম্মি করেছিলো। আজও সে সিন্ডিকেট সক্রিয়। তাই বলছি, রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন ছাড়া মুক্তি নেই। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই-আগস্টের মধ্যেই। এটা শহীদদের প্রতি আমাদের প্রতিজ্ঞা।

তিনি পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের পক্ষেই থাকুন। যদি দলবাজ প্রশাসনের মতো আচরণ করেন, তাহলে ইতিহাসে যারা ফ্যাসিবাদের দোসর ছিলো, তাদের মতো আপনাদের পরিণতিও একদিন জনগণ ঠিক করে দেবে।

শেখ হাসিনার শাসন পেরিয়ে এখনো রয়ে গেছে তার সিস্টেম

দলটির সদস্যসচিব শেখ আখতার হোসেন বলেন, শেখ হাসিনা গেছেন, কিন্তু তার পৃষ্ঠপোষকতাপুষ্ট দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সিস্টেম থেকে গেছে। ঢাকায় চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, রামপালে চলে ঘের দখল— কে কোন নেতার ছত্রছায়ায় এসেছে তা সবাই জানে।

তিনি বলেন, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কিন্তু সরকারপন্থী লুটেরা চক্র এসব সুবিধা নিচ্ছে। দেশবাসী যদি সজাগ না হয়, এসব দখলদার ও সিন্ডিকেট আবারও দেশের নিয়ন্ত্রণ নিতে পারে।

নির্বাচনের আগে দরকার প্রশাসনিক সংস্কার

আখতার হোসেন আরো বলেন, একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সমস্যা মিটে যাবে। শেখ হাসিনাও তাই ভাবতেন। কিন্তু নির্বাচন যথার্থ হতে হলে আগে পুলিশ-প্রশাসন, বিচারব্যবস্থা—সব প্রতিষ্ঠান সংস্কার করতে হবে। না হলে ভোটের নামে আবার আগের মতোই হিংসা, গুম, খুন চলবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে যেন আর কেউ গুম-খুনের শিকার না হয়, সেজন্য শুধু ক্ষমতা নয়— গোটা রাষ্ট্রব্যবস্থার খোলনলচে পাল্টাতে হবে।

এ সময় স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে নেতারা ঘের দখল, কমিশনবাজি ও চাঁদাবাজদের বিরুদ্ধে একযোগে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় স্থানীয় মানুষদের ব্যাপক উপস্থিতি ও সাড়া দেখা গেছে বলে জানিয়েছে আয়োজকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত