Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ১৮ জুলাই ২০২৫

আরও ১০ জেলায় হামলার আশঙ্কা, লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

আরও ১০ জেলায় হামলার আশঙ্কা, লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জের হামলা সত্ত্বেও আন্দোলন থামবে না, বরং সামনে আরও বড় লড়াইয়ের প্রস্তুতি চলছে। শুক্রবার (১৮ জুলাই) মুন্সিগঞ্জ শহরের একটি পথসভায় তিনি বলেন, আমাদের ওপর গোপালগঞ্জে হামলা হয়েছে। আরও ১০টি জেলায় হামলা হবে। কিন্তু তারপরও আমাদের দমন করা যাবে না।

নাহিদ বলেন, আমরা যে গণ-অভ্যুত্থান শুরু করেছি, তা থামবে না। যতই হামলা আসুক, যত ষড়যন্ত্রই হোক, আমরা রুখে দাঁড়াব। মুজিববাদের নামে চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

তিনি আরও বলেন, এ লড়াইয়ের সঙ্গে দেশের সাধারণ মানুষ আছে, ওপরওয়ালা আছেন। তাই ভয় পাওয়ার কিছু নেই। সামনে আরও বড় লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি।

স্থানীয় ইস্যুতে সুর চড়ান

মুন্সিগঞ্জে চলমান নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও দুর্বল অবকাঠামোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এ জেলায় নদীভাঙন ভয়াবহ। প্রতিমাসেই মানুষ ঘরছাড়া হচ্ছে। চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে নদীর পাড় ঘিরে। এ অবস্থা আমরা বদলাবো।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবা ভঙ্গুর, শিক্ষা ও কর্মসংস্থানের অবস্থা সংকটাপন্ন। এনসিপি ক্ষমতায় এলে আমূল পরিবর্তন আনা হবে।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দাবি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ বলেন, মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে আছেন। তাদের ভোটের অধিকার কেড়ে নেয়া অন্যায়। তারা দেশের সম্পদ, তাদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।

কেন্দ্রীয় নেতাদের বক্তব্য

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মুন্সিগঞ্জের এ সমাবেশে এনসিপির কর্মীরা ‘লড়াই চালিয়ে যাও, গণতন্ত্র আনো’ স্লোগান দিয়ে ব্যাপক উপস্থিতি জানান দেন। দলীয় সূত্র জানায়, গোপালগঞ্জে হামলার পরও কর্মসূচি বন্ধ নয়, বরং আরও ১১টি জেলায় নতুন পথসভা ও পদযাত্রার প্রস্তুতি চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প