Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২ আগস্ট ২০২৫

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর দোয়া কামনা

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর দোয়া কামনা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। সকাল সাড়ে সাতটায় তাকে অপারেশন থিয়েটারে নেয়ার কথা রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ধমনিতে পাঁচটি ব্লক, গুরুতর অবস্থার ইঙ্গিত

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, শফিকুর রহমানের আটারিতে ছোট-বড় পাঁচটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি ব্লক প্রায় ৮৬ শতাংশ বন্ধ, আর বাকি দুটি ৬০ ও ৬৭ শতাংশ। গত ৩০ জুলাই এনজিওগ্রামের মাধ্যমে এসব ব্লক শনাক্ত করা হয়।

জাতীয় সমাবেশে অসুস্থতা, দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত

১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় দু’বার মঞ্চে ঢলে পড়েন শফিকুর রহমান। এ ঘটনার পর থেকেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

দলের সেক্রেটারি জেনারেল জানান, আমিরের পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তাব দেয়া হলেও তিনি দেশের চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রেখে দেশেই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত