Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ০১:১৬, ৯ আগস্ট ২০২৫

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন এবি পার্টির নেতারা

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন এবি পার্টির নেতারা
ছবি: সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।

জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে এবি পার্টির নেতারা হাসপাতালে গেলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামায়াতও আনুষ্ঠানিকভাবে এবি পার্টির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমও হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের খোঁজ নেন।

উল্লেখ্য, গত ২ আগস্ট সকালে শফিকুর রহমানের হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। হাসপাতাল কক্ষের ভেতরে তাকে ডাক্তারের সঙ্গে হাঁটতে দেখা গেছে। দেশবাসীর কাছে তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ