Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ১ সেপ্টেম্বর ২০২৫

বৈঠক ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: মির্জা ফখরুল

বৈঠক ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ফখরুল জানান, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব আরও জানান, বৈঠকে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা, গণআন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন, গুম ও খুনের বিচারসহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টার সামনে উত্থাপন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা