Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে আলোড়ন

‘ভাইয়া—আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিলো, আমি শুধু...’

‘ভাইয়া—আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিলো, আমি শুধু...’
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছেন, তাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিলো এবং তিনি শুধু নির্বাচন করেছিলেন, তবে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় প্রকাশিত পোস্টে তিনি লেখেন,

ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিলো আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, নেটিজেনদের অনেকে ধারণা করছেন পোস্টটি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত সরকারের সাবেক সাংসদ সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে লেখা।

আরও এক পর্যায়ে আসিফ মাহমুদ লিখেন,

বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.

তার এ পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানামুখী আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে