Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস

ক্রিকেটার সাকিবকে নিয়ে মধ্যরাতে ভিপি সাদিকের স্ট্যাটাস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডিএসসি) ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

স্ট্যাটাসে সাদিক লিখেছেন, 

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় হলো খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের অন্য কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এ বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। 

তিনি আরও লিখেন, একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। তিনি সম্প্রতি দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে আছে।

রোববার সাকিব সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন, যা ইতোমধ্যেই ব্যাপক সমালোচনা ও আলোচনা তৈরি করেছে। কিন্তু মধ্যরাতে প্রকাশিত সাদিকের পোস্টটি আরও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এবং ব্যক্তিগত মন্তব্য হিসেবে গণ্য করা হচ্ছে।

নেটিজেনদের মধ্যে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে সাকিব ও তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী