Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ৪ অক্টোবর ২০২৫

২৪’র নির্বাচনে দলগুলোর ভূমিকা প্রকাশের দাবি সালাহউদ্দিনের

২৪’র নির্বাচনে দলগুলোর ভূমিকা প্রকাশের দাবি সালাহউদ্দিনের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২৪-এর দ্বাদশ সংসদ নির্বাচনে জামায়াত ও অন্যান্য দলের ভূমিকা বিস্তারিতভাবে জনগণের সামনে প্রকাশ করা উচিত। 

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও অন্যান্য দলের আন্দোলন গণতান্ত্রিক চর্চার অংশ। তবে জনগণই নির্ধারণ করবে কোন দলের ইশতেহার গ্রহণ করবে। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, পিআর নিয়ে যারা আন্দোলন চালাচ্ছে, তারাই নির্বাচন বিলম্ব বা বানচালের চেষ্টা করছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য কোনও আন্দোলন করা উচিত নয়, মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।

এ সময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য