Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৪ অক্টোবর ২০২৫

পিআর মানে স্থায়ী অস্থিরতা, আ.লীগের হাতেই কলকাঠি: সালাহউদ্দিন

পিআর মানে স্থায়ী অস্থিরতা, আ.লীগের হাতেই কলকাঠি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ সৃষ্টি হতে পারে এবং অগণতান্ত্রিক শক্তি উত্থান পাবে, যা কোনওভাবেই কাম্য নয়।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এ ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয় না; কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী ও সরকার পরিবর্তিত হয়। ফলে কোনো দল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না এবং দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মতো রাষ্ট্রকে এমন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারি না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পিআরের বাতাস ছড়ানো হচ্ছে। যারা পিআর নিয়ে আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল এবং তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সুবিধাজনক করে তুলেছে।

বিএনপির এ নেতা প্রশ্ন রাখেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীর কি কোনও জায়গা থাকবে? তাদের সাংবিধানিক অধিকার কি রক্ষা পাবে? তিনি আরও বলেন, সর্বশেষ জরিপের তথ্যও বিশ্বাসযোগ্য নয়; যেখানে দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর কি তা জানে না, সেখানে ৭০ শতাংশ মানুষ পিআর চায় বলে বলা হচ্ছে। এটা শুধুই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য