Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৪, ৫ অক্টোবর ২০২৫

সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই: সালাহউদ্দিন আহমদ

সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কোনও অধিকার কারও নেই। 

তিনি সতর্ক করেছেন, যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে দুই বা পাঁচ বছরের মধ্যেই বারবার সংবিধান পরিবর্তনের দাবি উঠতে পারে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং এ অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে সে অভিপ্রায় বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্ট ও আর্টিকেল ১০৬-এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন ও উপদেষ্টাদের শপথ নেয়া হয়েছে। আমরা তা বৈধ প্রক্রিয়া হিসেবে মেনে নিয়েছি।

তিনি আরও বলেন, 

রাষ্ট্র কোনও খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা করা যাবে না। দেশের জনগণই চূড়ান্ত সিদ্ধান্তের মালিক। কোনও রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা মাথা নত করবো না।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, দেশের ৫৬ শতাংশ মানুষ এ পদ্ধতি বোঝে না। তাই এমন বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা উচিত নয়।

নির্বাচনের বিলম্ব ও অস্থিরতা নিয়ে সালাহউদ্দিন বলেন, যে শক্তি নির্বাচনে বাধা সৃষ্টি ও বিলম্বের চেষ্টা করছে, তার পক্ষে কিছু রাজনৈতিক দল কাজ করছে। যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফ্যাসিবাদের পুনরায় উৎপাত হবে।

তিনি যোগ করেন, সংবিধানের যে অংশ বাস্তবায়ন করতে হবে, তার জন্য পরবর্তী সংসদ ও সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়াই যথেষ্ট। এ অংশগুলো কার্যকর করার দায়িত্ব পরবর্তী জাতীয় সংসদকেই নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা