Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ৬ অক্টোবর ২০২৫

সবচেয়ে বড় বিচারক জনগণ— আ. লীগ প্রসঙ্গে তারেক রহমান

সবচেয়ে বড় বিচারক জনগণ— আ. লীগ প্রসঙ্গে তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ এগোচ্ছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে। এমন সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, এবং বিচার ও ন্যায়বিচার প্রসঙ্গে খোলামেলা মতামত দিয়েছেন।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, 

যে দল মানুষ হত্যা করে, গুম করে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে— আমি মনে করি জনগণ কখনও তাদের সমর্থন করবে না। কোনও রাজনৈতিক দল জনগণের সমর্থন হারালে তাদের টিকে থাকারও কারণ থাকে না। রাজনীতিতে সবচেয়ে বড় বিচারক আমি জনগণকেই মনে করি।

আওয়ামী লীগের রাজনীতিতে থাকা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, 

দল হিসেবে যদি আওয়ামী লীগ অন্যায় করে থাকে, তবে সে বিচার দেশের আইন অনুযায়ী হবে। এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়ের প্রশ্ন। অন্যায় হলে বিচার হবেই— সেটা ব্যক্তি হোক বা দল।

তারেক রহমান আরও বলেন, 

আমরা বিএনপি যারা করি, বিশ্বাস করি রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস জনগণ। দেশের জনগণই ঠিক করবে কে থাকবে, কে থাকবে না।

ওয়ান-ইলেভেন-পরবর্তী সময় থেকে নিজের পরিবারের ওপর ঘটে যাওয়া দমননীতি ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আমার পরিবারের গল্প বলছি, কিন্তু এটি কেবল আমার কাহিনি নয়— বাংলাদেশের হাজারো পরিবারের কাহিনি। যাদের প্রিয়জনদের হত্যা করা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে, তাদের সবার বিচার হওয়া উচিত।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তারেক রহমান বলেন, যে দল দেশের প্রচলিত আইন-কানুনের ভেতরে থেকে রাজনীতি করবে, তাদের রাজনীতি করার অধিকার আছে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক