Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামায়াতের পাল্টা বিবৃতি

মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামায়াতের পাল্টা বিবৃতি
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’ আখ্যা দিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিক্রিয়া জানান।

ভারতের কলকাতাভিত্তিক দৈনিক ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল দাবি করেন, জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়ে তা না পেয়ে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করছে। এ বক্তব্যের বিরোধিতা করে জামায়াত জানায়, তাদের সংগঠন আসন ভিক্ষার রাজনীতিতে বিশ্বাস করে না এবং বিএনপির মহাসচিবের মন্তব্য ভিত্তিহীন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা শুনে আমরা বিস্মিত। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো অভিজ্ঞ রাজনীতিবিদের মুখে শোভা পায় না।

তিনি আরও বলেন, যদি সত্যিই তিনি এ বক্তব্য দিয়ে থাকেন, তবে এর সুস্পষ্ট প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে। আর প্রমাণ দিতে ব্যর্থ হলে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি আহ্বান জানান।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলটি তার নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে এবং কারও কাছে আসন চাওয়ার মতো কোনো পদক্ষেপ নেয়নি। গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও কাছে আসন দাবি করেনি। যদি দাবি করে থাকি, তবে বিএনপি মহাসচিব তার প্রমাণ দিন। অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করা উচিত।

তিনি অভিযোগ করেন, জামায়াতের রাজনীতি ও মর্যাদা নিয়ে বিএনপি মহাসচিব যে তাচ্ছিল্যের ভাষা ব্যবহার করেছেন, তার বিচারের ভার জনগণের উপর ছেড়ে দেওয়া হলো। তার ভাষায়, আমরা জনগণের প্রতি আস্থা রাখি। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের কল্যাণের জন্য। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

বিবৃতিতে তিনি ভবিষ্যতে বিএনপি মহাসচিবকে এ ধরনের ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছাল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা