Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতের পত্রিকা ‘এই সময়’ আমার সাক্ষাৎকার বিকৃত করেছে: মির্জা ফখরুল

ভারতের পত্রিকা ‘এই সময়’ আমার সাক্ষাৎকার বিকৃত করেছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতাভিত্তিক দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে একটি স্পষ্টীকরণ দেওয়া হয়।

মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পত্রিকাটিতে প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলের নামে যেসব বক্তব্য ছাপা হয়েছে, সেগুলো তিনি কখনো দেননি। বরং ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

বিএনপি মহাসচিব এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের প্রতিও অনুরোধ করেন যাতে তারা ভুলভাবে প্রচারিত এ সংবাদ আর না ছাপেন।

ফখরুলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, জনগণের সামনে বিভ্রান্তি ছড়ানো অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। বিএনপি সত্য ও সঠিক তথ্যেই বিশ্বাস করে এবং গণমাধ্যমকেও সে পথে থাকার আহ্বান জানায়।

এ ঘটনা ঘিরে বিএনপির শীর্ষ মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত জামায়াত প্রসঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ফখরুলের সম্ভাব্য বক্তব্য ঘিরে বিতর্ক বাড়ার প্রেক্ষাপটে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা