Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আইনি জটিলতা কেটে গেলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

আইনি জটিলতা কেটে গেলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ধরনের আইনি সমস্যা সমাধান হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশ তৈরি হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাংলাদেশে আসবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সাপ্তাহিক ‘ঠিকানা’-তে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল এ কথা বলেন। সেখানে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, উনি দেশে আসবেন সেই মুহূর্তে, যখন তাঁর সব লিগ্যাল প্রবলেম সলভ হয়ে যাবে। আর যখন আমরা মনে করব, রাজনৈতিকভাবে সময় প্রস্তুত আছে তাঁর আগমনের জন্য।

বিএনপি মহাসচিব আরও বলেন, তারেক রহমান আমাদের নেতা, জাতির নেতা। তাঁর নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। এজন্যই দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন রাজনৈতিকভাবে সময় উপযুক্ত মনে হবে তখন তিনি দেশে ফিরবেন।

তিনি জোর দিয়ে বলেন, এখনও তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তবে দল ও নেতাকর্মীরা তাঁকে দেশে দেখতে চান। এ বিষয়ে বিএনপি সতর্ক অবস্থান নিয়েছে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত