Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২৯ জুন ২০২৫

পিআর দাবির আসল লক্ষ্য নির্বাচন বিলম্ব বা বানচাল: সালাহউদ্দিন

পিআর দাবির আসল লক্ষ্য নির্বাচন বিলম্ব বা বানচাল: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাস্তবতায় পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেছেন, যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তাদের উদ্দেশ্য হলো নির্বাচন বিলম্বিত করা কিংবা পুরো প্রক্রিয়া বানচাল করা।

শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা, ইন্টারনেট আর্কাইভ এবং স্মারকগ্রন্থের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

সালাহউদ্দিন বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখন স্থানীয় নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। দেশ বর্তমানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: পিআর পদ্ধতিতে ভোট, ঐকমত্য না হলে গণভোট

সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সংবিধানে এমন সংস্কার ঢুকানোর কথা বলা হচ্ছে, যেন ভবিষ্যতে কেউ আর সেটি পরিবর্তন করতে না পারে। এটা তো বাইবেল বা ধর্মগ্রন্থ নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, যা সময়ের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে এবং হওয়াই উচিত।

তিনি আরও বলেন, সবাইকে জোর করে কোনো প্রস্তাব মানতে বাধ্য করা হলে তা কখনও জাতীয় ঐকমত্য হতে পারে না। জনগণের মঙ্গলের কথা বিবেচনা করেই বিএনপি আলোচনায় রয়েছে এবং দেশের জন্য যা ভালো, তা গ্রহণ করবে।

অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা