Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২১ অক্টোবর ২০২৫

এনসিপির পুনঃআবেদনের পর সিদ্ধান্ত আসছে শিগগিরই

শাপলা পাচ্ছে এনসিপি? নতুন সিদ্ধান্ত নিচ্ছে ইসি

শাপলা পাচ্ছে এনসিপি? নতুন সিদ্ধান্ত নিচ্ছে ইসি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদন পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধি যাচাই করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সোমবার (২০ অক্টোবর) কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে ইসি এনসিপিকে জানায়, তারা যেনো ৫০টি প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বেছে নিয়ে ১৯ অক্টোবরের মধ্যে জানায়। কিন্তু নির্ধারিত সময়ের শেষদিন রোববার দলটির একটি প্রতিনিধিদল আবারও নির্বাচন কমিশনে গিয়ে শাপলা প্রতীকেই অনড় অবস্থান জানায় এবং নতুন করে আবেদন দাখিল করে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, 

আমরা তাদের নির্দিষ্ট সময় দিয়েছিলাম বিকল্প প্রতীক জানাতে। কিন্তু শেষদিন তারা ফের শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে। তাদের এ পুনঃআবেদনের বিষয়টি কমিশনের সভায় তোলা হবে, কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

রোববার সকালে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে তারা জানান, কোনও চাপিয়ে দেয়া প্রতীক তারা গ্রহণ করবে না। শাপলাকেই তারা তাদের দলীয় পরিচয়ের প্রতীক হিসেবে চায়।

দলটির নেতারা বলেন, শাপলা প্রতীক জাতীয় ফুল, এটি ঐক্য, শান্তি ও জনগণের প্রতিনিধিত্বের প্রতীক। তাই আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের সঙ্গে এ প্রতীকেই নিজেদের চিনবে।

সূত্র জানায়, কমিশনের অভ্যন্তরে এখনো শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি সংবেদনশীল প্রতীক হিসেবে অন্য রাজনৈতিক বা ঐতিহাসিক দলীয় প্রতীকের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে এনসিপির ধারাবাহিক ও জোরালো অবস্থানের কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় নিচ্ছে ইসি।

ইসির একাধিক সূত্র জানিয়েছে, কমিশনের পরবর্তী বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য