Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ২৫ অক্টোবর ২০২৫

নির্বাচনে অংশ নিতে সব দলকে আহ্বান মির্জা ফখরুলের

নির্বাচনে অংশ নিতে সব দলকে আহ্বান মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও টেকসই করতে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক ন‘য়া দিগন্ত’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, 

গণতন্ত্রকে বাঁচাতে হলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিএনপির ৬০ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিলো। ২০ হাজারেরও বেশি নেতা–কর্মীকে হত্যা করা হয়েছে এবং বহুজন গুম হয়েছেন। এ নিষ্ঠুর শাসনের মধ্যেও আমাদের দল ও কর্মীরা সংগ্রাম করে গেছে, যোগ করেন তিনি।

বাকশাল আমলের দমননীতি ও গণমাধ্যম দমনের ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর ভয়াবহ নিপীড়ন শুরু হয়। সে দমননীতি থেকে বেরিয়ে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার করেন এবং সংস্কারের সূচনা ঘটান।

নয়া দিগন্ত-এর ভূমিকার প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী সময়েও ‘নয়া দিগন্ত’ সত্য ও ন্যায়ের পক্ষে লড়েছে। এ পত্রিকার সাংবাদিকরা জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরতে সাহসিকতার সঙ্গে কাজ করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ঘোষণা এসেছে। আশা করি এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সম্পন্ন হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটবে এবং দেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা