Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ২৪ অক্টোবর ২০২৫

সব জাতিগোষ্ঠীর ঐক্যে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি: মির্জা ফখরুল

সব জাতিগোষ্ঠীর ঐক্যে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় ‘রেইনবো নেশন’-এর ধারণা যুক্ত রয়েছে—অর্থাৎ, এমন একটি বাংলাদেশ গড়া হবে যেখানে বাঙালি, গারোসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সমান মর্যাদায় সহাবস্থান করবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বিদ্যানিতেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়—বাঙালি, গারো কিংবা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী—সবাই এ দেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ধারণা দিয়ে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজন অতিক্রম করে সবাইকে এক পরিচয়ের বন্ধনে যুক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, সে ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি আবার ক্ষমতায় এলে ঢাকায় একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে, যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি এসব জাতিগোষ্ঠীর উৎসবগুলোও সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনা করা হবে।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, প্রয়োজন ও জীবনযাত্রা কাছ থেকে দেখেছেন। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে গারো সম্প্রদায়ের সমাবেশে অংশ নিয়ে তিনি তাদের সংস্কৃতি, পরিশ্রম ও উৎপাদনশীলতা দেখে মুগ্ধ হয়েছেন।

তিনি বলেন, গারো সম্প্রদায়ের প্রাণবন্ত সংস্কৃতি বাংলাদেশের মূল সংস্কৃতিকে আরও বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করবে। এ উৎসবে যোগ দিতে পেরে তিনি যেমন আনন্দিত, তেমনি গর্বিতও বোধ করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা