Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ৩০ অক্টোবর ২০২৫

‘শাপলা কলি’ নিয়ে ক্ষোভ এনসিপি নেত্রী শারমিনের

আমাদের ‘বাচ্চা’ বানিয়ে রাখতে চায় ইসি

আমাদের ‘বাচ্চা’ বানিয়ে রাখতে চায় ইসি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে দলটিকে ইচ্ছাকৃতভাবে ‘অনুজ’ বা ‘অপরিণত’ দল হিসেবে দেখানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, 

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ দিয়ে আমাদের বাচ্চা বানানোর চেষ্টা করা হয়েছে। এটা এক ধরনের মনস্তাত্তিক চাপ। যেন বলা হচ্ছে— তোমরা এখনও ফোটো নাই, তোমরা এখনও বাচ্চা।

তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এটি কোনো সাধারণ ভুল নয়, একটি পরিকল্পিত সিদ্ধান্ত। ইসিকে এ প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

সামান্তা শারমিন আরও বলেন, ইসি বড় কোনও দলের স্বার্থে কাজ করছে। তারা ক্ষমতাসীনদের সঙ্গে শরিক হয়ে ছোট দলগুলোকে হেয় করার কৌশল নিয়েছে। এমন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে, নির্বাচন কমিশনের নতুন গেজেটে ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়।

গেজেট অনুযায়ী, ‘শাপলা কলি’সহ আরও তিনটি নতুন প্রতীক তালিকাভুক্ত হয়েছে। ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯।

উল্লেখ্য, এনসিপি শুরু থেকেই স্পষ্ট করে জানিয়ে আসছে, তারা শুধু ‘শাপলা’ প্রতীকেই নির্বাচন করবে— ‘শাপলা কলি’ বা অন্য কোনো প্রতীক তারা মেনে নেবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী