Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০২৫

এনসিপির যৌথ সমন্বয় সভায় হাসনাত

বিএনপির মনোনয়ন বঞ্চিত বাংলাদেশপন্থি নেতাদের এনসিপিতে স্বাগতম

বিএনপির মনোনয়ন বঞ্চিত বাংলাদেশপন্থি নেতাদের এনসিপিতে স্বাগতম
ছবি: সংগৃহীত

বিএনপির মনোনয়ন না পাওয়া কিন্তু ‘বাংলাদেশপন্থায়’ বিশ্বাসী নেতাকর্মীদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, 

যারা বিএনপির মনোনয়ন পাননি কিন্তু দেশের পক্ষে রাজনীতি করতে চান, তারা এনসিপিতে আসুন। এনসিপি কোনও জোটনির্ভর দল নয়। আমরা আসন বণ্টনের রাজনীতি করি না—আমরা রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি। বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে উল্লেখ করে হাসনাত বলেন, 

অস্ত্র আর চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেট রাজনীতির বিরুদ্ধে। চট্টগ্রামে এখন ব্যালটের চেয়ে বুলেট বেশি শক্তিশালী হয়ে গেছে। যারা ব্যালটের শক্তিকে দুর্বল করে বুলেটকে প্রভাবশালী করেছে, তাদের বিচার একদিন হবেই।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, এনসিপির কমিটি গঠন করা হবে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তরুণ, সমাজের কল্যাণে কাজ করা প্রবীণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে। আমরা এমন নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নতুন পথে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আমাদের আহত ও শহীদ ভাইয়েরা চায়—বাংলাদেশের মানুষের ভাগ্য বদল হোক। নতুন বাংলাদেশ গড়তে সবারই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, এখনই সময় নিজেদের প্রস্তুত করার। নতুন মানুষদের সঙ্গে যুক্ত করুন, গর্বের সঙ্গে বলুন—আমি এনসিপির কর্মী।”

সভায় আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ, দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা, মহানগর মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান