Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১২ নভেম্বর ২০২৫

আ. লীগের ‘শেষ অধ্যায়’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতসহ ৮ দলের আন্দোলনে এনসিপির সংহতি

জামায়াতসহ ৮ দলের আন্দোলনে এনসিপির সংহতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের ঘোষিত পাঁচ দফা দাবির আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ সংহতি ঘোষণা করেন।

তিনি বলেন, দেশে এখন গণমানুষের ঐক্যের সময়। আওয়ামী লীগকে আর ঠেকাতে কোনও বড় শক্তি দরকার নেই—একজন হাসনাত আবদুল্লাই যথেষ্ট। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এখন শুধু তার পচন ও দুর্গন্ধ ছড়াচ্ছে।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, ৮ দলের ঐক্য ও মাঠের কর্মসূচি দেশের গণআন্দোলনকে নতুন গতি দেবে। সে সঙ্গে তিনি জনগণকে আওয়ামী লীগের ‘অবশিষ্ট ভয় দেখানো রাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এর আগে একই দিন দুপুরে জামায়াতে ইসলামীসহ ৮ দল এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ষষ্ঠ ধাপের এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রুখে দাঁড়াতে দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে ৮ দলের নেতাকর্মীরা। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবিতে সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

জোটের নেতারা জানিয়েছেন, এর মধ্যেই যদি দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে ওই সংবাদ সম্মেলন থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এ সংহতি আন্দোলনরত ৮ দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং সরকারের ওপর সংস্কার বাস্তবায়নের চাপ বাড়াবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার