Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১২ নভেম্বর ২০২৫

আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাঠে নামবে এনসিপি

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাঠে নামবে এনসিপি
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, এসব ঘটনায় তারা চুপ করে থাকবে না—জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তারা এবার রাজপথে নামছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর শাখা আয়োজিত এ মিছিলে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র, যুব, শ্রমিক ও নারী ইউনিটের নেতা-কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলটির একাধিক নেতার ভাষ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের আশ্রয়ে অগ্নিসন্ত্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

এনসিপি নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই তারা এ নাশকতার বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে চান। আজকের মিছিল থেকেই তারা ‘জননিরাপত্তা ও গণঅধিকার রক্ষার আন্দোলন’-এর পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে বাংলামোটর কার্যালয়ের দিকে অগ্রসর হবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য