Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৪ নভেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানের পর জনগণের সরকার গঠনের অঙ্গীকার 

স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল

স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি মুঠোফোনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও জরুরি কারণে সরাসরি যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমরা যেকোনও মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো। এ বিষয়ে বিএনপি কখনও আপস করবে না। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আসন্ন পরিবর্তনের সময় বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি সে জনগণের সরকার গঠনের দায়িত্ব নিতে প্রস্তুত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি একদলীয় শাসন ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়।

জাসাসের আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজনে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাবসহ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি স্বাধীনতা রক্ষার প্রেরণার উৎস—যা আজকের রাজনৈতিক বাস্তবতায় নতুন করে অর্থবহ হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা
৪৮/০ থেকে পাকিস্তানের ধস, বাংলাদেশি মেয়েদের অবিস্মরণীয় জয়
হারলেও বিদায় নয়! ব্রাজিলের সামনে যত নকআউট সমীকরণ
লেবাননে ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী