Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৪৪, ৩১ অক্টোবর ২০২৫

মুক্তিযুদ্ধের বিরোধীরা এখন নির্বাচনের বিরোধিতা করছেন: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের বিরোধীরা এখন নির্বাচনের বিরোধিতা করছেন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

একটি মহল সচেতনভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্তে লিপ্ত—এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারাই আজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনার শুরুতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের দ্রুত আরোগ্য কামনা করেন ফখরুল। তিনি স্মরণ করেন ১৯৭১ পরবর্তী সময়ে একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে আ স ম রব ও জাসদের সাহসী ভূমিকার কথা।

বিএনপি মহাসচিব বলেন, দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। একাত্তরে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এখন দয়া করে জনগণের নির্বাচনের বিরোধিতা করবেন না। এ দেশের মানুষ অন্যায় ও প্রতারণাকে কখনো ক্ষমা করে না। তাই ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন—নির্বাচনের মধ্য দিয়েই জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজনের যে ঘোষণা এসেছে, আমরা সেটির সঙ্গে একমত। তবে কেউ কেউ এই নির্বাচন বিলম্বিত করার জন্য নানা অপপ্রচার চালাচ্ছে।

ফখরুল দাবি করেন, গণভোট নির্বাচনের আগে নয়, নির্বাচনের দিনই হবে। সেদিন ভোটকেন্দ্রে দুটি ব্যালট থাকবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, আরেকটি গণভোটের জন্য। তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা দ্বিমত থাকার কারণ নেই।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আজ যারা রাস্তায় নেমে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারাই অতীতে জনগণকে ধোঁকা দিয়েছেন। একসময় তারা পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। এখন আবার জনগণ যে নির্বাচন চায়, তার বিরোধিতা করছেন।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি—বিলম্ব নয়, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা হোক। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের পথ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত