Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৪, ১১ নভেম্বর ২০২৫

আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল

আ.লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না, বরং দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি ফিরিয়ে আনতে চায়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

ফখরুল বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে করতে চাই না। কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে। আমরা সহমর্মিতা ও ঐক্যের রাজনীতি করতে চাই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনাকে বলছি—দেশে ফিরে আসেন, জনগণের সামনে হাত জোড় করে ক্ষমা চান, বলেন ‘আমি ভুল করেছি’। তাহলেই জাতি আপনাকে ক্ষমা করতে পারে।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরেক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব বলেন, গত ৯ মাস ধরে সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চললেও এখনো বহু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত। এসব বিষয়ে সরকার চাপিয়ে সিদ্ধান্ত নিতে চাইলে এর দায় বিএনপি নেবে না, বরং পুরো দায় সরকারেরই থাকবে।

আরও পড়ুন <<>> ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এলাকায় একটাও এনসিপি নেই

ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করা হবে, যাতে দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি