Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১০ নভেম্বর ২০২৫

গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল

গণভোট ও সনদ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ওপরতলার কিছু শিক্ষিত মানুষ যুক্তরাষ্ট্র থেকে এসে দেশের মানুষের ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা বলছি, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। দেশের মানুষ এসব বোঝে না, বোঝে ওপরতলার শিক্ষিত কিছু লোক, যারা আমেরিকা থেকে এসে আমাদের ঘাড়ে এসব চাপাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্র ও সংস্কারের পক্ষে, তবে যেসব সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী, তা সংসদীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে, বাইরের নির্দেশে নয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘নাটক’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে আগের রাতে ভোট নিয়ে গেছে। এবার দেশের মানুষ ভোট দিতে চায়, সেটাই তাদের প্রধান দাবি।

গণ–অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে ফখরুল বলেন, ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছেন। নিজের কর্মী–সমর্থকদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। এতে বোঝা যায়, তার জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই।

তিনি বলেন, আমরা এ দেশের মাটিতেই জন্মেছি, এখানেই মরবো। দেশের মাটি ছেড়ে পালানোর প্রশ্নই আসে না।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ধানের দাম নেই, আলুতেও লোকসান হচ্ছে। কৃষক লাভবান হতে পারছে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে।

সরকারকে ‘জনবিচ্ছিন্ন’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটে আসেনি, তাই মানুষের কষ্ট বোঝে না। কৃষক কী সমস্যায় আছে, তা নিয়েও তাদের কোনো আগ্রহ নেই।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমার বয়স অনেক হয়েছে। জানি না কতদিন বাঁচবো। এ আসন থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি—কখনও হেরেছি, কখনও জিতেছি। কিন্তু জনগণকে কখনও ছেড়ে যাইনি। এবার বলছি, এটি আমার জীবনের শেষ নির্বাচন।

তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিন—আমি আপনাদের পাশে থেকে শেষ সময়টুকু দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত