Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৩০ অক্টোবর ২০২৫

‘ঐকমত্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টির’ পাঁয়তারা

সনদ বাস্তবায়নের একপেশে সুপারিশ চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা ফখরুল

সনদ বাস্তবায়নের একপেশে সুপারিশ চাপিয়ে দেয়া হয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত সুপারিশকে ‘একপেশে ও জাতির ওপর চাপিয়ে দেয়া উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 

জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া প্রস্তাবগুলো কোনx জাতীয় ঐকমত্যের প্রতিফলন নয়। এটি আসলে সরকারের অনুকূলে সাজানো একতরফা প্রস্তাব, যা জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে।

কমিশনের এ প্রস্তাবকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবে দেখলেও বিএনপি তা ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই—এ সুপারিশ কোনোভাবেই জনগণের মতামতের প্রতিফলন নয়। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছেও যাব, কারণ এ প্রস্তাব যদি কার্যকর হয়, তাহলে রাজনৈতিক অচলাবস্থা আরও গভীর হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের ধারণা সম্পূর্ণ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পরিবর্তে এটি নতুন বিভাজন তৈরি করবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমান কমিশন ও সরকারের নির্দিষ্ট অংশ ‘ঐকমত্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টির’ পাঁয়তারা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা