Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:২৮, ২ নভেম্বর ২০২৫

বিএনপির অভিযোগ, ‘ষড়যন্ত্রমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

মির্জা ফখরুলের কণ্ঠে এআই ভিডিও প্রচার 

মির্জা ফখরুলের কণ্ঠে এআই ভিডিও প্রচার 
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, বিএনপি মহাসচিব নাকি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। কিন্তু বিএনপি জানিয়েছে—ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (১ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ফুটেজ ও বক্তব্য এডিট করে কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠস্বর অনুকরণ করেছে। উদ্দেশ্য একটাই—দলের ভেতরে বিভ্রান্তি ছড়ানো এবং সাধারণ মানুষের মনে ভুল ধারণা সৃষ্টি করা।

রিজভী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। বিএনপির পক্ষ থেকে এমন কোনো ঘোষণা বা প্রার্থীতালিকা প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, ভিডিওটি পরিকল্পিতভাবে প্রচার করে দল ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

বিবৃতিতে বিএনপি নেতা-কর্মী ও এমপি প্রার্থী প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য কুচক্রী মহল বিএনপি মহাসচিবের নাম, ছবি ও কণ্ঠ ব্যবহার করছে। এ ধরনের সম্পাদিত বা এআই-নির্মিত ভিডিওতে কেউ যেন বিভ্রান্ত না হন।

দলটির পক্ষ থেকে গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভুয়া কনটেন্ট প্রচার না করার আহ্বান জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন ভুয়া তথ্য বা ‘ডিপফেইক’ ভিডিও ছড়ানো নতুন নয়। তবে এ ধরনের প্রযুক্তিনির্ভর বিভ্রান্তি নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান