Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ৪ নভেম্বর ২০২৫

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, 

এ নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন—ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে ধন্যবাদ জানাই আজীবন আমার পাশে থাকার জন্য। — লিখেছেন তিনি।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল নিজের রাজনৈতিক জীবনের ব্যক্তিগত স্মৃতিচারণাও করেন। তিনি বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা ছিলো খুব ছোট। আমার স্ত্রী তখন বুঝতে পারছিলো না কত অনিশ্চিত জীবনে আমরা পা দিচ্ছি। সে-ই আমার মেয়েদের স্কুলে নিয়ে গেছে, হাসপাতালে গেছে, সব দায়িত্ব একা কাঁধে নিয়েছে।

তিনি স্মৃতিচারণ করে আরও লেখেন, 

মনে পড়ে, বড় মেয়ের অপারেশনের সময় আমি সারা রাত গাড়িতে ছিলাম—ঢাকায় পৌঁছানোর পথে, যাতে তার পাশে থাকতে পারি। তখন কত কষ্ট হচ্ছিলো! আমি তখন ছিলাম মসজিদে, যখন তার অপারেশন হচ্ছিলো। এমন গল্প শুধু আমার নয়, আমাদের হাজার নেতাকর্মীর আছে।

মির্জা ফখরুলের এ পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে একে বিএনপির রাজনীতিতে এক যুগের অবসানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত