Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ২ নভেম্বর ২০২৫

তারেক রহমান জাতিকে আশার আলো দেখাচ্ছেন: মির্জা ফখরুল

তারেক রহমান জাতিকে আশার আলো দেখাচ্ছেন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিলো, সেটিই আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। তিনি জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন।

তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ যখন দেশ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে, তখন আবারও দেশের শত্রুরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। নৈরাজ্য সৃষ্টি করছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ অবস্থায় ৭ নভেম্বরের ঐক্যের চেতনা আজ আরও প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়। দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসে। এরপরই শুরু হয় বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়। শহীদ জিয়া দেশকে ‘বটমলেস বাস্কেট’ অবস্থা থেকে সম্ভাবনার নতুন দিগন্তে নিয়ে যান—যে সময় থেকেই বাংলাদেশের পুনর্জাগরণ শুরু হয়।

ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন—‘I hereby declare the independence of Bangladesh’। কিন্তু মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের একদলীয় শাসন ও দুর্নীতির কারণে দেশ ভয়াবহ দুর্ভিক্ষে পড়েছিলো।

তিনি বলেন, 

শহীদ জিয়া সে সংকট কাটিয়ে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেন, গড়ে তোলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তার হাত ধরেই শুরু হয় গার্মেন্টস শিল্প, প্রবাসে শ্রমিক পাঠানোর উদ্যোগ, কৃষি সংস্কার ও শিল্পোন্নয়ন। তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে শহীদ জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয়, কিন্তু তার আদর্শ আজও অমলিন। তার প্রদত্ত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন কখনও পরাজিত হয়নি, তাই বিএনপিও বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে।

শেষে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮