Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৩, ২৭ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহ–৪ আসনে ধানের শীষে লড়াবেন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাশেদ খাঁনকে দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় ফুল দিয়ে তাকে বিএনপির রাজনীতিতে বরণ করে নেয়া হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবেই ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দেয়া হয়েছে। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এর আগে শুক্রবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি দলের সভাপতি ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রার কথা স্মরণ করেন।

পদত্যাগপত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে রাজপথের নানা আন্দোলন-সংগ্রামে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। এ দীর্ঘ পথচলায় তার কোনও বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দেয়ায় দলের সভাপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের কথা জানান এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান এবং আসন সমঝোতার এ সিদ্ধান্তকে চলমান রাজনৈতিক বাস্তবতায় যুগপৎ আন্দোলনের নতুন সমীকরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের