Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ১১ ডিসেম্বর ২০২৫

তফসিলে সন্তুষ্ট বিএনপি

নতুন রাজনৈতিক দিগন্তের আশা দেখছেন মির্জা ফখরুল

নতুন রাজনৈতিক দিগন্তের আশা দেখছেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে এবং তফসিল অনুযায়ী নির্বাচন হলে ভোটের অধিকার নিশ্চিত হবে। একইসঙ্গে এ নির্বাচন দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, 

এ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা। আমরা আশা করি, ইসি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। জনগণ এ ঘোষণায় আশ্বস্ত হয়েছে। বিএনপিও তফসিলে সন্তুষ্ট।

তিনি আরও উল্লেখ করেন, ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি সুষ্ঠু পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী,

  • মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
  • যাচাই–বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
  • আপিল ১১ জানুয়ারি পর্যন্ত, নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি
  • প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
  • প্রচারণা শুরু ২২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত
  • ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

সিইসি তার ভাষণে বলেন, 

এবারকার নির্বাচন দেশের ইতিহাসে অনন্য, কারণ একইসঙ্গে জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের পথ তৈরি হবে এ নির্বাচনের মাধ্যমে।

রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি উত্তাপ বাড়তে শুরু করেছে। তফসিল ঘোষণার পর বিএনপির ইতিবাচক প্রতিক্রিয়া নির্বাচনী সমীকরণে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ