Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ১১ ডিসেম্বর ২০২৫

জনগণের ভালোবাসা অর্জন করেই ভোটে জিততে হবে: মির্জা ফখরুল

জনগণের ভালোবাসা অর্জন করেই ভোটে জিততে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ আমলের ‘একতরফা ভোটযন্ত্রের নির্বাচন’ নয়; বরং এবার নির্বাচন হবে নিরপেক্ষ পরিচালনায়। তাই এ নির্বাচনে জিততে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই হবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

এবারের নির্বাচন সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে ধরার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জিতিয়ে আনতে হবে— বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, নতুন গঠিত একটি রাজনৈতিক জোট বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে চিত্রিত করার চেষ্টা করছে। কিন্তু দেশের বড় বড় কাঠামোগত সংস্কার, গণতন্ত্র ও অর্থনীতির অগ্রগতি—সবই বিএনপির হাত ধরেই এসেছে বলে দাবি করেন তিনি।

ফখরুলের ভাষায়, যা কিছু ভালো অর্জন, তার মূলে আছে বিএনপির রাজনৈতিক ভূমিকা।

অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচনের এ সুযোগ কাজে লাগাতে হলে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি