Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ১৬ ডিসেম্বর ২০২৫

গণতন্ত্র রক্ষায় লড়াই চলবে

স্বাধীনতার শত্রুরা নতুন করে মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

স্বাধীনতার শত্রুরা নতুন করে মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বিএনপির রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো, তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তরে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো, আজ তারাই নানা ষড়যন্ত্রের মাধ্যমে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র নস্যাৎ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের শক্তিতেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিলো এবং সে যুদ্ধের চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। এ কারণে দিনটি বিএনপি ও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা আজ এখানে এসেছেন।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ দেশের গণতন্ত্র রক্ষায় নিরন্তর সংগ্রাম করা প্রথম নারী মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তিনি তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে তারা আশাবাদী। তার আগমনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান