Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:১১, ৯ জানুয়ারি ২০২৬

স্বর্ণবাজারে স্বস্তি, ভরিতে কমলো ১০৫০ টাকা

স্বর্ণবাজারে স্বস্তি, ভরিতে কমলো ১০৫০ টাকা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দাম আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস। সেদিন ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে এবার আবার দাম কমানোর সিদ্ধান্ত এলো।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন বছরে এখন পর্যন্ত তিন দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে এক দফায় দাম বাড়ানো হলেও দুই দফায় কমানো হয়েছে। তবে সদ্য বিদায়ী ২০২৫ সালে স্বর্ণবাজারে ছিলো ব্যাপক অস্থিরতা। ওই বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিলো। বিপরীতে মাত্র ২৯ বার কমানো হয়েছিলো স্বর্ণের দাম।

স্বর্ণের দামে এ সাম্প্রতিক কমতি ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি আনলেও বাজারে দাম ওঠানামা এখনও অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য