Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২৯ জানুয়ারি ২০২৬

মহিলা সমাবেশে ব্যতিক্রমী উপস্থিতি

একই মঞ্চে জামায়াত আমীর দম্পতি

একই মঞ্চে জামায়াত আমীর দম্পতি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় প্রথমবারের মতো একই মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও তার স্ত্রী ডা. আমেনা বেগম। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মহিলা সমাবেশে দুজনকেই একসঙ্গে দেখা যায়।

সমাবেশে ডা. আমেনা বেগম তার স্বামীর জন্য ভোট চেয়ে দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে, সে দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেয়া উচিত। হযরত উমর (রা.)-এর শাসনামলের উদাহরণ টেনে তিনি বলেন, আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

ডা. আমেনা বেগম বলেন, একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, চেষ্টা করি, তাহলে আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের বিবেকের রায় দিতে পারবো। তিনি সৎ, যোগ্য, ইমানদার ও আমানতদার প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে, তাদেরই নির্বাচিত করতে হবে।

ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট চান ডা. আমেনা বেগম। উল্লেখ্য, ডা. আমেনা বেগম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনের আগেই নারীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে, তাদের হাতে ভোটের পর নারীরা নিরাপদ থাকবে না।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে জালিয়াতি করা হলে তার পরিণতি শেখ হাসিনার সময়ের চেয়েও ভয়াবহ হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ