Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৫, ১১ নভেম্বর ২০২৫

ঢাকা-৯ আসনে মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা. তাসনিম জারা।

মনোনয়ন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে নির্দেশনা আছে, ১৩ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। সে প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা জনগণের জন্য বাস্তব পরিবর্তন আনতে পারবো।

ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড—অর্থাৎ সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।

এ আসনে এখন পর্যন্ত বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কবির আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-৯ আসনটি রাজধানীর অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। এখানে নতুন দল ও তরুণ প্রার্থীদের আগমন আসন্ন নির্বাচনে ভোটযুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য