Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০১, ১৫ মে ২০২৬

আপডেট: ০২:০২, ১৫ মে ২০২৬

আহত অন্তত ৭২

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১

ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
ছবি: সংগৃহীত

প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন। গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদ-এর কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মির্জাপুর-এ ১৯ জন, সন্ত রবিদাসনগর-এ ১৬ জন এবং ফতেহপুর-এ ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। অন্তত ১৭০টি গবাদিপশুর মৃত্যু হয়েছে এবং ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেয়ার কাজ চলছে।

এদিকে দুর্যোগের মধ্যে উত্তর প্রদেশের বেরেলি জেলার ভামোরা এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। বাবিয়ানা গ্রামের বাসিন্দা নানহে আনসারি ঝড়ো বাতাসে একটি টিনের চালের সঙ্গে প্রায় ৫০ ফুট ওপরে উঠে যান। পরে তিনি একটি ভুট্টাখেতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একদিন আমিও ওর পিঠে চড়বো: পরীমণি
আ.লীগের ‘লাশের রাজনীতি’ শুরু, মোশাররফের জানাজায় ব্যাপক শোডাউন
ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে প্রাণহানি বেড়ে ১১১
শেকৃবিতে ছাত্রদল নেতার অসাধারণ কৃতিত্ব
দেশের ভুল চিকিৎসায় জটিলতা বেড়েছে কারিনার: কায়সার হামিদ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত: ঝুঁকিতে দেশের উপকারী পতঙ্গ
ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে মাসুদ সাঈদী
ঈদের আগে ২৩ মে সরকারি অফিস খোলা
নিজস্ব প্রযুক্তিতে ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তান
দেশের মোট বিদেশি ঋণের ৮০ শতাংশ আওয়ামী লীগ আমলের
আয়কর রিটার্ন দাখিলের শেষ সুযোগ ১৭ মে
এক বছর পর শেষ হলো আমতলীর সড়কের কাজ
‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’
একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান
আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া