Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ২২:০৪, ১৯ মার্চ ২০২৬

মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন
ছবি: সবার দেশ

‎লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল পাটোয়ারীর পরিবার।

সংবাদ সম্মেলনে সোহেল পাটোয়ারীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা। তাদের দাবি, প্রকাশিত সংবাদে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনও ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

বক্তারা বলেন, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতিই করে না, বরং সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের প্রতি আহ্বান জানান, সঠিক তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করার জন্য। ‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এমন অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

‎উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন এবং তারা সত্য উদঘাটনের স্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

‎সংবাদ সম্মেলন শেষে সোহেল পাটোয়ারীর পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

উল্লেখ্য, গত ৭ মার্চ ৬৭ বোতল (মাদকদ্রব্য) ভারতীয় ফেয়ারডিলসহ পুলিশের হাতে ধরা পড়ে তৌফিকুন নবী। পুলিশের জিজ্ঞাসাবাদে তৌফিকুন নবী উক্ত মাদকদ্রব্য গুলো সোহেল পাটোয়ারীর বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আগুন
তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো
ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ
স্মৃতির ভেতরেই বেঁচে আছেন ওসমান ভাই—বললেন জুমা
এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
ফেরা আর হলো না অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
১ মণ পেঁয়াজ বিক্রি করেও মিলছে না ১ কেজি গরুর মাংস
মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন
১৭ বছর একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করেছি: রুমিন ফারহানা
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি
চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ
রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু
আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে; স্ত্রীসহ ৪ জনকে গুলি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির
সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম