Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১১, ৭ মে ২০২৬

আপডেট: ০১:১৪, ৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারী-এর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুদ্ধদেব নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। রাজনৈতিক যোগাযোগ, সভা-মঞ্চের তদারকি এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও শুভেন্দুর রাজনৈতিক টিমের অন্যতম সমন্বয়ক ছিলেন চন্দ্রনাথ। আহত বুদ্ধদেবও ওই টিমের সদস্য বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, মোটরসাইকেলে এসে হামলাকারীরা গাড়িটি থামিয়ে খুব কাছ থেকে গুলি চালায়। গাড়ির কাচে অন্তত তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হামলাকারীদের বাইকে কোনও নম্বরপ্লেট ছিলো না এবং তাদের মাথায় হেলমেট থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা গেছে, চন্দ্রনাথ রথ কাজ শেষে বারাসত-এর দিকে যাচ্ছিলেন। পথেই দোহারিয়া এলাকায় তার গাড়ি থামিয়ে হামলা চালানো হয়। গুলি লাগে তার মাথা ও পেটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে এসএসকেএম হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির একাধিক শীর্ষ নেতা ঘটনাস্থলে পৌঁছেছেন। সদ্য নির্বাচিত কয়েকজন বিধায়কও সেখানে উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী নিজেও ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের মাত্র কয়েক দিনের মাথায় এ হত্যাকাণ্ড নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন