Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ৩১ জুলাই ২০২৫

উরুগুয়েকে উড়িয়েছে  ৫-১ গোলে

ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালে, নিশ্চিত অলিম্পিকও

ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালে, নিশ্চিত অলিম্পিকও
ছবি: সংগৃহীত

মহিলা ফুটবলে দক্ষিণ আমেরিকার রাজত্ব যেনো ব্রাজিলেরই। কোপা আমেরিকার ইতিহাসে নয়টি আসরের আটটিতেই শিরোপা জয়ী সেলেসাও মেয়েরা এবারও তাদের আধিপত্যের প্রমাণ রাখল।

মঙ্গলবার রাতে ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। এ জয়ে একসঙ্গে দুটি অর্জন হলো মার্তা সিলভাদের—কোপা আমেরিকার ফাইনালে জায়গা পাকা করা এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। প্রথমার্ধেই উরুগুয়ের জালে তিনবার বল জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্থুর ইলিয়াসের শিষ্যরা। একাদশ মিনিটে কিংবদন্তি মার্তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। দুই মিনিট পর বক্সের ভেতর বল পেয়ে গোল করেন গিও গারবেলিনি। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মার্তা।

বিরতির পর কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলকে শাস্তি দেয় উরুগুয়ে। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার ইসা হাস। ব্যবধান কমালেও উরুগুয়ের সে স্বস্তি টেকেনি। ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আমান্দা। ৮৬ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে শেষ গোলটি করেন দুদিনিয়া।

বল পজেশনে (৬৯%) এবং আক্রমণেও ব্রাজিল ছিলো স্পষ্টভাবে এগিয়ে। উরুগুয়ের রক্ষণভাগ কোনোভাবেই সামলাতে পারেনি ব্রাজিলের আক্রমণ ঝড়।

এরই মধ্যে অন্য সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। শনিবার দিবাগত রাতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে অপরাজেয় দুই দল—ব্রাজিল ও কলম্বিয়া। গ্রুপপর্বে তাদের লড়াই হয়েছিল ড্র, এবার ফাইনালে দেখা যাবে নতুন ইতিহাস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট