Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০৩:০৩, ২ মে ২০২৫

আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল!

আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল!
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিংস এবং অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের চলতি আসরের প্লে-অফের দৌঁড়ে অনেকটা এগিয়ে গেছে পাঞ্জাব কিংস। তবে দল ভালো অবস্থানে থাকলেও মাঠের সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের। টানা অফফর্মের কারণে দল থেকেও বাদ পড়েছিলেন এ তারকা ব্যাটার। তবে এবার কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়া ম্যাচ হয়ে রইলো চলতি আসরে তার শেষ ম্যাচ। তাইতো ম্যাক্সওয়েলের চোটে চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাব একাদশে তার জায়গায় খেলেন সূর্যাংশ শেড়গে।

সে ম্যাচের পর পাঞ্জাবের ক্রিকেটার মার্কাস স্টয়নিস বলেন, 'দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুলে চোট পেয়েছে। গত ম্যাচের আগে অনুশীলনে তার আঙুলে চোট লাগে। প্রথমে তার মনে হয়নি, চোট এতটা গুরুতর হতে পারে। তবে যত সময় গেছে তত খারাপ হয়েছে। স্ক্যানের রিপোর্টও ভালো নয়। আমার মনে হয় তার আইপিএল শেষ।'

এইদিকে ম্যাক্সওয়েলের চোটে পরের ম্যাচে পাঞ্জাব একাদশে কে খেলতে পারে তা নিয়ে ভাবতে হবে পাঞ্জাবকে। কারণ এর আগেই চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন কিউই পেসার লকি ফার্গুসন ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার