Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের মিশন দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। লিটন দাসের দুর্দান্ত অর্ধশতক আর তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় পেয়েছে টাইগাররা। এতে এক যুগ আগে হংকংয়ের কাছে হারের প্রতিশোধও নেয় দলটি।

শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৪৩ রান তোলে হংকং। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। সমান দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও লেগস্পিনার রিশাদ হোসেন। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান।

ছোট লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করে ইমন ও ১৮ বলে ১৪ রান করে তামিম ফিরে গেলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৭। এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।

দারুণ ব্যাটিংয়ে লিটন করেন ৫৯ রান, আর হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। শেষদিকে জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন লিটন দাস। তবে হৃদয় নিশ্চিত করেন দলের জয়। মাঠে নামা জাকের আলী একটি বল খেললেও রান পাননি, তবে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয় শুধু টুর্নামেন্টে শুভসূচনা নয়, বরং হংকংয়ের কাছে অতীতের তিক্ত হার মুছে দেওয়ারও প্রতীক হয়ে থাকল।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার