Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ১৩ অক্টোবর ২০২৫

সহজ জয়ে বিশ্বকাপের পথে এগোল নেদারল্যান্ডস

সহজ জয়ে বিশ্বকাপের পথে এগোল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ‘জি’ গ্রুপে নেদারল্যান্ডস ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ফিনল্যান্ড ম্যাচে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এ জয়ের সঙ্গে নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপে সরাসরি যাওয়ার পথে আরও কাছে চলে এসেছে।

ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রাখা নেদারল্যান্ডস আক্রমণে ফিনল্যান্ডের চেয়ে সবদিকেই এগিয়ে ছিলো। ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল করে দিচ্ছে ডাচরা।

প্রথম গোল আসে অষ্টম মিনিটে মালানের পা থেকে। ১৭তম মিনিটে ফন ডাইক দ্বিতীয় গোল করেন। ৩৮তম মিনিটে তৃতীয় গোলের দায়িত্ব পালন করেন মেম্ফিস দিপাই।

দ্বিতীয়ার্ধে বিরতির পর নেদারল্যান্ডস একের পর এক আক্রমণ চালায়। চতুর্থ ও শেষ গোল আসে ৮৪তম মিনিটে, গাকপোর পা থেকে, যা ফিনল্যান্ডের কফিনে শেষ পেরেকের মতো প্রভাব ফেলে।

এ জয়ের ফলে ‘জি’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী