Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ১৯ নভেম্বর ২০২৫

শততম টেস্টে মুশফিককে আবেগঘন বার্তা সাকিবের

‘ইচ্ছে ছিলো তোমার পাশে থেকে এ ম্যাচটা খেলি’

‘ইচ্ছে ছিলো তোমার পাশে থেকে এ ম্যাচটা খেলি’
ছবি: সংগৃহীত

মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ আরেকটি ইতিহাসের দিন। টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ, আর এ ম্যাচকে বিশেষ করেছে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট—যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড়ের এমন অর্জন।

এ ঐতিহাসিক দিনেই সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান সোশ্যাল মিডিয়ায় ‘হৃদয় ছুঁয়ে যাওয়া’ একটি আবেগঘন বার্তা দিয়েছেন মুশফিককে। 

নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেস্ট ম্যাচের একটি পুরোনো ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, তিনি লর্ডসে মুশফিকের প্রথম টেস্টের প্রতিটি বল দেখেছিলেন বিকেএসপির বিনোদন কক্ষে বসে। তখন থেকেই মুশফিক তার কাছে বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রেরণা।

সাকিব লিখেছেন, 

আপনি অনেক দিন ধরে খেলেছেন এবং নিজের সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেয়ার সময় থেকেই আপনাকে আমার অধিনায়ক মনে করেছি, আর সামনে যতোদিন খেলি আপনিই থাকবেন আমার অধিনায়ক। ১০০তম টেস্ট—এটা যেকোনো ক্রিকেটারের জন্যই ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ম্যাচ যেমন দেখেছিলাম, শততম টেস্টেও আপনার প্রতিটি বল দেখবো। আশা করি ম্যাচটা দারুণ উপভোগ করবেন। আর যদি এমন হতো, আপনার সঙ্গে একই ম্যাচে খেলেই মাঠে উদ্‌যাপন করতে পারতাম!

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। দেশের হয়ে তার শেষ ম্যাচ ছিলো গত বছরের অক্টোবর মাসে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এর পর থেকে তাকে আর আন্তর্জাতিক দলে দেখা যায়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাজনিত কারণে নৌকা প্রতীকের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। এখন তিনি অবস্থান করছেন ফ্র্যাঞ্চাইজি লিগ ঘিরে বিদেশেই।

বর্তমানে সাকিব খেলছেন আবুধাবি টি–টেন লিগে। এ লিগে অংশ নিচ্ছেন আরও দুই বাংলাদেশি—সাইফ হাসান ও তাসকিন আহমেদ। রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করছেন সাকিব নিজেই। তার ব্যস্ত সূচির মাঝেই মুশফিকের শততম টেস্টকে ঘিরে এ আবেগমাখা শুভেচ্ছা বার্তা ছুঁয়ে গেছে ভক্ত–সমর্থকদেরও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত